
নরসিংদীতে কারখানায় আগুন, দগ্ধ ৫ জন বার্ন ইউনিটে
প্রতিবেদক, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ২১:১৫

বিকল্প ইঞ্জিন যুক্ত হওয়ার পর রাতে কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার পথে কিশোরগঞ্জ এক্সপ্রেস। ছবি: সময় সংবাদ
যাত্রাপথে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন। পরে বিকল্প ইঞ্জিন যুক্ত করে নির্ধারিত সময়ের প্রায় সোয়া তিন ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকল হওয়ার এ ঘটনা ঘটে। এতে চরম বিড়ম্বনায় পড়েন ট্রেনটির শত শত যাত্রী।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, বিকেল পৌনে ৩টার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। পৌনে ৪টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রার সময় ট্রেনের ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে। ফলে স্টেশনে আটকা পড়ে ট্রেনটি। পরে খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ইঞ্জিন কিশোরগঞ্জে এসে পৌঁছালে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
তিনি আরও জানান, ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় কোনো যাত্রী যাত্রা বাতিল করতে চাইলে তাদের টিকিটের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা রাখা হয়েছিল।