
নারায়ণগঞ্জে স্ত্রীকে নিয়ে দুর্গাপূজার আনন্দে মাতলেন মার্কিন রাষ্ট্রদূত
প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৭:২৮

কোস্ট গার্ড ও মৎস বিভাগের অভিযানে গ্রেফতার জেলেরা। ছবি: কোস্ট গার্ড
চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে মা ইলিশ নিধন-বিরোধী অভিযান চালিয়েছে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ। সোমবার (১৯ অক্টোবর) ভোর রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয় অভয়াশ্রমের লালপুর, কানুদী, আনন্দ বাজার ও বহরিয়া এলাকায়।
জেলা মৎস্য কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে দুই শিশুসহ ২৪ জেলেকে আটক করা হয়।
একই সঙ্গে বেশ কিছু ডিমওয়ালা মা ইলিশ, ২৫ হাজার মিটার জাল ও মাছ ধরার ছয়টি নৌকা জব্দ করা হয়। পরে আটক জেলেদের মধ্যে ২২ জনকে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ২০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের সঙ্গে থাকা দুই শিশু জেলেকে মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এছাড়া জাল ও নৌকা কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়।
গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর মধ্য রাত পর্যন্ত। এসময় দেশের ছয়টি অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।