
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটকের ঘটনায় দুই যুবকের ১০ বছরের সাজা
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৫১

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ফাইল ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লগি-বৈঠা নিয়ে যে তাণ্ডব চালাচ্ছে, তা রাজনীতি নয় বরং সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘আওয়ামী সন্ত্রাসবাদ ও আওয়ামীপনা: ফ্যাসিবাদবিরোধী বর্ষা বিপ্লবোত্তর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
সারোয়ার তুষার বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে যারা ওকালতি করছেন এবং যারা তাদের প্ল্যাটফর্ম দিচ্ছেন, তাদের বয়কট করতে হবে। এটা গণতান্ত্রিক আচরণ, ফ্যাসিবাদী আচরণ নয়।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এখনও লগি-বৈঠা নিয়ে তাণ্ডব চালাচ্ছে। তারা এখন যা করছে, তা রাজনীতি নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড। এই সন্ত্রাস ক্রসবর্ডার সন্ত্রাস।’
বৈঠকে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম বলেন, ‘আওয়ামীপনা হচ্ছে, যা ইচ্ছা করব, কিন্তু বিচার করতে পারবেন না। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ কিংবা রক্ষীবাহিনীর মাধ্যমে মানুষ হত্যার জন্য বিচার হয়নি। এ জন্যই এখন আবার লগি-বৈঠার তাণ্ডব করছে।’
আওয়ামীপনা থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন বলেও মনে করেন শফিকুল আলম।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানে দলটির নেতা-কর্মী ও সমর্থকরা বিভিন্ন সময় বিক্ষোভ প্রদর্শন করেছেন। কয়েক দিন ধরে গোপালগঞ্জে সড়ক অবরোধ করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
প্রাসঙ্গিক:
গতকাল রোববার (১৫ নভেম্বর) লগি-বৈঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন দলটির নেতা-কর্মীরা।