
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটকের ঘটনায় দুই যুবকের ১০ বছরের সাজা
বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৩৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
আওয়ামী লীগ সরকারের আমলে জলবায়ু তহবিল লুটপাটের চিত্র তুলে ধরে কঠোর সমালোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর তুরস্ক সফর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, তুরস্কে প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত সফল হয়েছে। এই সফরের মাধ্যমে তিনি বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, চীন, তুরস্ক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, কুয়েত, ব্রিটেনসহ বিভিন্ন দেশের সরকার প্রধান ও এসব দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বি-পাক্ষিক বৈঠক হয়েছে।
এছাড়াও, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানান হুমায়ুন কবির।