
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী ‘বাইক’ মিছিল
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৪:২১

ঢাকা সেনানিবাসে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে কথা বলছেন ডা. জুবাইদা রহমান। ছবি: সময় সংবাদ
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশে সঠিক শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণের বিকল্প নেই বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, সেই বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান।
প্রয়াস প্রাঙ্গণে পৌঁছালে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা। এ সময় শিক্ষার্থীরা তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়।
শুরুতেই দেশব্যাপী প্রয়াসের শাখাগুলোতে পরিচালিত শিক্ষা, চিকিৎসা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়। পরে শ্রেণিকক্ষ ও প্রশিক্ষণ সুবিধা ঘুরে দেখে শিক্ষার্থীদের অগ্রগতির প্রশংসা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট।
আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকস এবং তথ্যপ্রযুক্তির নানা ক্ষেত্রে প্রয়াসের শিক্ষার্থীদের অর্জনকে দেশের গৌরব হিসেবে উল্লেখ করেন তিনি।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করায় প্রয়াসের পৃষ্ঠপোষক, পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান।
প্রাসঙ্গিক: