
মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ আটক ৮
প্রতিবেদক, ভৈরব
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১:৪৬

ভৈরবে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের ভৈরবে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বেশ কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর হয়েছে। এ ঘটনায় আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন। তাদের মধ্যে রাহাত (১৮) নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ম্যানপাওয়ার ব্যবসায়ী ইউএস ইকবালের কাছে তার ভবনের ভেতরে সাবেক সমন্বয়ক পরিচয় দেয়া শাহরিয়ারের জমি রয়েছে- এমন দাবি করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনা নিয়ে আজ দুই পক্ষ সালিশে বসে। সেখানে শাহরিয়ারের পক্ষে মিরবাড়ীর রাজন ও ইউএস ইকবালের পক্ষে রায়হানের মধ্যে বাগবিতণ্ডাকে কেন্দ্র করে দুই পক্ষ সন্ধ্যার দিকে সংঘর্ষে জড়ায়। তবে উভয় পক্ষকে মুরুব্বিরা ফিরিয়ে নিয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর মিরবাড়ীর লোকজন ইউএস ইকবালের ভবনে হামলা করলে ফের উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ, এসআরবি ও প্রসাশনের হস্তক্ষেপে রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আমরা চলে গেলে আবারও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ এসআরবি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ ঘটনাস্থলে এসে রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।