
টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু
প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২৩:৩৫

রঙ, তুলি আর পেন্সিলের আঁচড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি ফুটিয়ে তুলছে শিশুরা। ছবি: সময় সংবাদ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে চাঁদপুরে শিশুদের হাতে রঙ, তুলি আর পেন্সিলের আঁচড়ে ফুটে উঠেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা শহরের মনিরা ভবনে এমন এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে এই ছবি আঁকা প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়, যাদের প্রত্যেকে নানাভাবে নানা রঙে ফুটিয়ে তোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। এই আয়োজনে উপস্থিত হয়ে মহান মুক্তিযুদ্ধে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের কী অবদান, তাও জেনে নেয় শিশুরা।
প্রায় ২ ঘণ্টাব্যাপী প্রতিযোগিতা শেষে বাছাই করা সেরা ছবি আঁকিয়েদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন স্থানীয় সংসদ সদস্য, বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব না হলে আজ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হত না। আর সেই গণতন্ত্র প্রতিষ্ঠায় যার অবদান, তিনি হচ্ছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই নতুন প্রজন্মকে ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানতে হবে।
বিএনপি নেতা খলিলুর রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইনউদ্দিন ভূঁইয়া লিটন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিয়াম খান ও অভিজিৎ রায়।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিশুদের অভিভাবক ও শহরের সুধীজনরা।