
প্রধানমন্ত্রী যাচ্ছেন, তাই ভাঙা রাস্তায় পড়ছে নতুন পিচ!
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০:৩

সংঘর্ষের সময় ১৫টি বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট করা হয়।
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১৫টি বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট করা হয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের মেহেরদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মেহেরদিয়া গ্রামের কালাম মুন্সির সঙ্গে নূর ইসলাম মুন্সির বিরোধ চলে আসছিল। বুধবার দুপুরে কালাম মুন্সি তার ফসলি জমিতে বেড়া দেওয়ার সময় নূর ইসলাম মুন্সির সমর্থকেরা তাকে মারধর করেন।
বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র, ঢাল-সড়কি নিয়ে নূর ইসলাম ও কালাম মুন্সির সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। উভয় পক্ষের মধ্যে চলে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া। পরে খবর পেয়ে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।