
নিরাপত্তা ইস্যুসরাইল থানায় গিয়ে ওসির ওপর চটলেন রুমিন ফারহানা
মহানগর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০:৬

গ্রেফতার মো. দিদার। সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরের বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. দিদার ঢাকার নবাবগঞ্জের ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিএমপি। ‘মুখে ল’ গ্রুপটি জাওরা রাব্বি ও ভান্ডারি ইমনের পরিচালিত। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।