
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পূজা মন্ডপের নিরাপত্তায় সতর্ক অবস্থানে বিজিবি
প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭

কুমিল্লা জেলা পুলিশ। ছবি: সংগৃহীত
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আরও ২৫২ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ নিয়ে জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৬ জনে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের বিরুদ্ধে গত ২৩ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক অভিযান শুরু হয়। এর আগে পাঁচ দফায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক কিশোর ও যুবককে আটক করা হয়। সর্বশেষ বৃহস্পতিবারের অভিযানে আরও ২৫২ জনকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ধারাবাহিক এ অভিযানে এ পর্যন্ত কিশোর গ্যাংয়ের ৯ জন কথিত মূল হোতাসহ মোট ২ হাজার ৩৪৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৪০৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া রোধ, কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধ ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।