
সৈকতে নিখোঁজ অপর পর্যটকের মরদেহও উদ্ধার, মৃতের সংখ্যা ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ২২:২৭

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৩ জন
রাজধানীর মিরপুরে চাঁদাবাজি, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, প্লট-ফ্ল্যাট দখল ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে ৩ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির বিশেষ অভিযানে তারা গ্রেফতার হন।
অভিযুক্ত ৩ ভাই হলেন- মেহেদী হাসান ওরফে জয় (৩৯), সানজিম হাসান (২৭) ও অমিত হাসান (২৮)।
পুলিশের দাবি, তারা স্থানীয় ফোর স্টার গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেফতার জয় মিরপুরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মফিজুর রহমান মামুনের হয়ে চাঁদা আদায়, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন প্লট ও ফ্ল্যাট দখল এবং ফুটপাত নিয়ন্ত্রণে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এছাড়া কিশোর গ্যাং পরিচালনা ও আর্থিক লেনদেনের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে।
জয়ের মাধ্যমে আদায় করা চাঁদার টাকা বিদেশে পলাতক মামুন, মশিউর রহমান ও জামিলুর রহমান ওরফে জামিলের কাছে পাঠানো হতো।
গ্রেফতাররা ওই তিনজনের ভাগনে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া সানজিমের বিরুদ্ধে সংশ্লিষ্ট গোষ্ঠীর প্রভাব ব্যবহার করে কিশোর গ্যাং পরিচালনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯১ নম্বর ওয়ার্ডে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।
গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে বিদেশে পলাতক ওই ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে।
মোবাইল ফোনে তাদের যোগাযোগ হতো বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতার ৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্ত চলছে।