
বরিশালে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৯:২১

গ্রেফতার আসামি। ছবি: সংগৃহীত
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চুরির সন্দেহে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত আনুমানিক দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, শিশু ওয়ার্ড থেকে বাচ্চা চুরির সন্দেহে অজ্ঞাত ওই ব্যক্তিকে ২-৩ জন মিলে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগের সামনে ফেলে রেখে চলে যায় তারা।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এই ঘটনায় জড়িত মো. মোস্তাফিজুর রহমান ওরফে অয়ন নামের একজনকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার উত্তর রাজাপুরে। তিনি বর্তমানে ঢাকার কাফরুল থানার সেনপাড়া পর্বত এলাকার একটি বাসায় বসবাস করেন।
পুলিশ আরও জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। লাশটি উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অন্য ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।