
রাজধানী থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৩:৪৮

প্রতীকী ছবি
রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের পিলারের সুড়ঙ্গ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সুরতহাল প্রতিবেদনে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম জানান, ওই নারী ভবঘুরে ছিলেন। ফ্লাইওভারের মৌচাক মোড়ের পিলারের ভিমের সুড়ঙ্গের ভেতর ঘুমাতেন তিনি। মরদেহটি পচে ফুলে গেছে।
ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তিনি মারা গেছেন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
প্রাসঙ্গিক: