
রাজধানী থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
বাংলাদেশ
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৮:৫৮

ফাইল ছবি
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স ৩৩ থেকে ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে টঙ্গীর তুরাগ নদে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে নৌ-পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
নৌ পুলিশ জানায়, তাৎক্ষণিক নিহত যুবকের নাম-পরিচয় শনাক্ত হওয়া যায়নি। কীভাবে বা কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফিরোজ উদ্দিন জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
প্রাসঙ্গিক: