
চাঁদপুরে ফ্ল্যাট থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ২:৫৩

উত্তরার বাসায় গ্রেফতার হওয়ার পর নুরুল ইসলাম নাহিদ। ছবি: ভিডিও থেকে নেয়া
সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উত্তরার একটি বাসা থেকে তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উত্তরায় একটি বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নেয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাসঙ্গিক: