
শ্রমিকরা যাতে জানুয়ারিতে বর্ধিত মজুরি পায় সেভাবেই কাজ করবো: প্রতিনিধি বাবুল আখতার
প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ২০:৫৬

প্রতীকী ছবি
টাঙ্গাইলে শহরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিপ্লব নামে এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, শিশুটির মুখ ও নাক ইট দিয়ে থেঁতলে দেয়া হয়েছে। বর্তমানে শিশুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে।
শিশুটির মা জানান, তিনি শহরের ক্যাপসুল মার্কেট এলাকায় পার্লারে কাজ করেন। বিপ্লব নামের এক যুবক পার্লারে যাওয়া আসা করত। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মেয়েটি মায়ের কাছ থেকে নিচে যায়। পর অনেক খোঁজখুঁজি করে মেয়েকে পাওয়া যায়নি। এক পর্যায়ে বিপ্লব তার কাছে তিনটি চিপস নিয়ে যায়। মেয়ের কথা জানতে চাইলে সে নানা টালবাহনা শুরু করে। পরে হাসপাতাল থেকে জানতে পারে মেয়েকে এক রিকশাচালক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
এরপর শিশুটির মা শিশুটির কাছ থেকে জানতে পারেন, বিপ্লব কেন্দ্রীয় কালিবাড়ীর চতুর্থ তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এ সময় কান্না করায় তার মুখ ও নাক থেঁতলে দিয়েছে। অভিযুক্ত বিপ্লবকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির মা ও স্থানীয়রা।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা যে আলামত পেয়েছেন, তাতে বলা যায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। যৌনাঙ্গের পর্দা ছিঁড়ে গেছে। এছাড়াও নাক ফেটে গেছে। ঠোঁটে একাধিক সেলাই করা হয়েছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তারপরও অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।