
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের জরিমানা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৬:১৪

আমির দ্য হান্ড্রেডে ব্রিটিশ হিসেবে খেলেছেন। ছবি: এএফপি
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে নাম দিয়েছেন মোহাম্মদ আমির। এই লিগে খেলতে ৩০ জনের বেশি পাকিস্তানি নাম নিবন্ধন করেছেন। কিন্তু এই তালিকায় আমির নেই, তিনি নাম দিয়েছেন ব্রিটিশ পরিচয়ে। খবর ক্রিকবাজের।
পাকিস্তানের আমির যুক্তরাজ্যের নাগরিকত্ব পেয়েছেন ব্রিটিশ স্ত্রীর সুবাদে। গত মে’তে নাগরিকত্বের কার্যক্রম সম্পন্ন করেন তিনি। এরপর ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ট্রেন্ট রকেটসের হয়ে স্থানীয় প্লেয়ার হিসেবে খেলেন। এবার ব্রিটিশ পরিচয়ে নাম দিলেন এপিএলে।
ক্রিকবাজের তথ্যানুযায়ী, এপিএলের ড্রাফটের আগে আমির প্লাটিনাম ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন। ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর। এটি হতে যাচ্ছে এপিএলের প্রথম আসর।
ব্রিটিশ হিসেবে এপিএলে নাম দেওয়ার পর প্রশ্ন উঠলো, আমির আইপিএলেও নাম নিবন্ধন করবেন কি না। রাজনৈতিক বৈরিতার কারণে আইপিএলে পাকিস্তানি প্লেয়াররা কার্যত নিষিদ্ধই। ২০১৫ সালে আইপিএলে খেলা সবশেষ পাকিস্তানি প্লেয়ার আজহার মাহমুদ, তিনিও ব্রিটিশ হিসেবে খেলেছিলেন।
২০১৬ সালে ব্রিটিশ আইনজীবী নারজিস খানকে বিয়ে করা আমির যুক্তরাজ্যের নাগরিকত্ব পাওয়ার পর সুযোগ থাকলে আইপিএলে খেলবেন, এই ইচ্ছা বেশ কয়েকবার প্রকাশ করেছেন। সবশেষ ২০২৫ সালের এপ্রিলে এক পডকাস্টে দুটি লিগ একই সময়ে আয়োজিত হলে কোনটিতে খেলবেন, এমন প্রশ্নে বলেন, ‘সত্যি, সুযোগ পেলে আমি আইপিএলে খেলব। এটা প্রকাশ্যে বলছি। কিন্তু সুযোগ না পেলে পিএসএলে খেলব। আগামী বছর হয়তো আইপিএলে খেলার সুযোগ আসবে। সুযোগ দিলে খেলব না কেন? আমি আইপিএলে খেলব।’