
মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের কয়েকজন আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৬:১৮

সালমান এফ রহমানের বিরুদ্ধে জনতা ব্যাংক থেকে কাগুজে প্রতিষ্ঠানের নামে ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ছবি সংগৃহীত
এবার জনতা ব্যাংক থেকে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে ঋণের নামে ১১০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় সোমবার (২ নভেম্বর) তাকেসহ ৬৭ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে সংস্থাটি।
দুদক বলছে, ১৬ মামলায় সালমান এফ রহমানের বিরুদ্ধে ৬ হাজার কোটি টাকা আত্মসাতের দালিলিক নথিপত্র পেয়েছে তারা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে আর্থিক খাত থেকে অন্তত ৫০ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। এর মধ্যে শুধু জনতা ব্যাংক থেকেই ঋণের নামে ৩৬ হাজার কোটি টাকা আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখছে সংস্থাটি।
দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, সোমবার জনতা ব্যাংক থেকে কাগুজে প্রতিষ্ঠান খুলে ঋণের ১১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ৩টি আলাদা মামলা করা হয়েছে। যেখানে সালমান এফ রহমান, ছেলে শায়ান এফ রহমান, ভাই আহমেদ সোহেল এফ রহমানসহ ব্যাংক সংশ্লিষ্ট ৬৭ জনকে আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, তিনটি মামলাসহ মোট ১৬টি মামলা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই উপদেষ্টার বিরুদ্ধে। যেখানে আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটপাটের পরিমাণ ৬ হাজার কোটি টাকার বেশি।
সংস্থাটি বলছে, ঋণ জালিয়াতির এসব ঘটনায় ব্যাংকের পরিচালনা পর্ষদ বা অন্য কারও সংশ্লিষ্টতা পেলে তাদেরকেও তদন্তে অন্তর্ভুক্ত করা হবে।