
নারী চিকিৎসকের আহ্বানে ভৈরব নদে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৯:১৩

প্রতীকী ছবি
রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় ফ্লাইওভারের নিচ থেকে শপিং ব্যাগে রাখা এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক এক দিন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে শাহবাগ থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম জানান, দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে শপিং ব্যাগের ভেতর রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। কে বা কারা নবজাতকের মৃতদেহটি ব্যাগে ভরে সেখানে ফেলে গেছে, তা এখনও জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে রাজধানীর উত্তরখানে পারিবারিক কলহের জেরে সানজিদা আক্তার ইমা (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী আমিনুল ইসলামকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাতে উত্তরখানের হেলাল মার্কেট এলাকার একটি বাসা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. নিসার আলী তিতুমীর জানান, খবর পেয়ে রোববার রাতে দোবাদিয়া রোডের একটি ১০ তলা ভবনের ৯/এফ নম্বর ফ্ল্যাটের ভেতর থেকে ইমার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মেঝেতে পড়ে থাকা মরদেহটির গলায় ওড়না পেঁচানো ছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী আমিনুল তাকে শ্বাসরোধে হত্যা করেছেন। আটক আমিনুলকে সোমবার (৯ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে। একই দিন সকালে ইমার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত ইমার চাচা মো. সাইফুল ইসলাম জানান, তাদের গ্রামের বাড়ি পাবনার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে। ইমা ও আমিনুল দুজনেই পাবনা এডওয়ার্ড কলেজে একসঙ্গে পড়াশোনা করতেন। প্রেমের সম্পর্কের জেরে প্রায় ৮ থেকে ১১ মাস আগে পরিবারের অমতে তারা বিয়ে করেন। এরপর থেকে তারা ঢাকার উত্তরখানে ভাড়া বাসায় থাকতেন এবং তাদের বিদেশে যাওয়ারও কথা ছিল।
প্রাসঙ্গিক: