
খুলনার ইজিবাইক চালক হত্যা মামলার আসামি সিরাজগঞ্জ থেকে গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪১

দিন-রাত সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ছবি: সময় সংবাদ
দিনাজপুরে সীমান্ত নিরাপত্তা জোরদার এ সর্বোচ্চ সতর্ক অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রস্তুত বিজিবি।
সোমবার (১৬ নভেম্বর) সকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিতর্কিত ব্যক্তি, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে সন্দেহজনক গতিবিধি শনাক্তে গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে।
বিজিবি আরও জানায়, রাতের বেলায় নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক চলাচল শনাক্ত করতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে দ্রুত সন্দেহজনক তৎপরতা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সম্ভব হবে।
প্রাসঙ্গিক: