
নোয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ
প্রতিবেদক, হিলি (দিনাজপুর)
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২০:৩৯

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের ওপর গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের ওপর গাছ ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ সময় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানসহ চারটি গাড়ি আটকে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে চালক ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ার জামালপুর এলাকায় ভাদুরিয়া-দাউদপুর সড়কে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা সড়কের মাঝখানে গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী চারটি যানবাহন সেখানে আটকে পড়ে।
আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে ছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান, একটি প্রাইভেটকার, সবজিবাহী একটি পিকআপ ও মুরগিবাহী একটি গাড়ি। পরে গাড়িগুলোতে ভাঙচুর চালিয়ে মালামাল লুটপাট করা হয়। তবে এ ঘটনায় কী পরিমাণ মালামাল লুট হয়েছে এবং কত টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন। তিনি সড়কের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন বলেন, ‘আমরা ডাকাতির ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ করছি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে নিবিড় তদন্ত চলছে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে গভীর রাতে গুরুত্বপূর্ণ একটি সড়কে গাছ ফেলে এ ধরনের ডাকাতির ঘটনায় সাধারণ যাত্রীদের নিরাপদে যাতায়াত নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সড়কে রাতের নিরাপত্তা জোরদার করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।