
কুমিল্লায় ইসলামী সংগীত শিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবেদক, গাইবান্ধা
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৭:৩৫

গাইবান্ধায় ডোবায় ডুবে মৃত দুই শিশুকে দেখতে স্বজনদের ভিড়। ছবি: সময় সংবাদ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে চাচাতো ভাই ও বোনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং মিফতাহুল জান্নাত তার ভাই আশরাফুলের মেয়ে।
দুই বছরের এই শিশু দুটি একই দিনে জন্ম হয়েছিল। আবার একই দিনে মারা যাওয়ায় এলাকায় চাঞ্চল্য এবং শোকের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পরিবারের সবার অজান্তে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওই দুই শিশু। খোঁজ করতে গিয়ে ডোবার পানি থেকে তাদের উদ্ধার করা হয়। পরে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।