
কুমিল্লায় ইসলামী সংগীত শিল্পীকে পিটিয়ে হত্যার অভিযোগ
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৭:২৩

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম। ফাইল ছবি
শ্যালকের অবৈধ সম্পদ ও হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলার আসামি হচ্ছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম। একইসঙ্গে তার স্ত্রীকে সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাকেও আসামি করা হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মোজাম্মিল হোসেন মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের অভিযোগে বলা হয়, রেজাউল আলম শাহীনের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৫২৬ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া তার ৪০টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত এক হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার ৭৩৮ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় শাহীনের বোন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা এবং তার স্বামী সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকেও আসামি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এছাড়া শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পার নামেও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৫ কোটি ৩০ লাখ ২১ হাজার ৫৯ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ পেয়েছে দুদক। সংস্থাটির তথ্য অনুযায়ী, টুম্পার ২৭টি ব্যাংক হিসাবে ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫৮ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৩৪৩ টাকা লেনদেন করা হয়েছে।
দুদকের অভিযোগ, শাহীন, তার বোন সায়লা ফারজানা ও ভগ্নিপতি মনিরুল ইসলামের ঘুস, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টার অংশ হিসেবে টুম্পার নামে সম্পদ অর্জন ও ব্যাংক লেনদেন করা হয়েছে। এ মামলায় তদের চার জনকেই আসামি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।