
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এরদোয়ান
বাংলাদেশ
সুজাউদ্দিন রুবেল
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০:১৮

মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারী-পুরুষ ও শিশুসহ ৩৮ জনকে আটক করেছে বিজিবি। ছবি: সংগৃহীত
সাগরপথে মাছ ধরার নৌকায় করে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে নারী-পুরুষ ও শিশুসহ ৩৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৯ নভেম্বর) রাতে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে কর্নেল তাজুল ইসলাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘৩৮ জনকে অনুপ্রবেশের পর উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মিয়ানমার থেকে সাগরপথে টেকনাফে প্রবেশ করেন তারা। টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার বাসিন্দা ইউসুফ আলীর ছেলে ফরিদ মিয়ার মালিকানাধীন একটি মাছ ধরার নৌকায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের বাংলাদেশে আনা হয়।
নৌকাটি টেকনাফ মেরিন ড্রাইভ হয়ে উপকূলে পৌঁছায়। পরে তাদের টেকনাফ সদর ইউনিয়নের হাবিবছড়া এলাকার ফাতেমা খাতুন নামে এক নারীর বাড়িতে আশ্রয় দেয়া হয়। খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে ৩৮ জনকে উদ্ধার করে। এদের মধ্যে ১৪ জন নারী, আটজন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছে।
টেকনাফ সদর ইউনিয়নের ইউপি সদস্য রশিদ মিয়া জানান, এক অসাধু নৌকার মালিক অর্থের বিনিময়ে সাগরপথ ব্যবহার করে ৩৮ জনের একটি রোহিঙ্গা দলকে বাংলাদেশে প্রবেশ করিয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে।