
ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স
বাংলাদেশ
প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯

চাঁদপুরের হাজীগঞ্জে সাবেক ইউপি সদস্য দুলাল আলম। ছবি: সংগৃহীত
চাঁদপুরের হাজীগঞ্জে সাবেক ইউপি সদস্য দুলাল আলম হত্যা মামলায় কসাই জাকির প্রকাশ জাকির হোসেন ও তার স্ত্রী আমেনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এরইমধ্যে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে তাদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। পরে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়।
এর আগে গত বুধবার (১১ নভেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামের মুন্সী বাড়ির পুকুর থেকে দুলাল আলমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত ও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাকির হোসেন ও আমেনা আক্তারকে গ্রেফতার করা হয়।
এদিকে নারীসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানায়নি পুলিশ।
এদিকে, তদন্তের স্বার্থে গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হয়। তবে রিমান্ড মঞ্জুর না হওয়ায় তাদেরকে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়। এ ছাড়া এই হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও ধামা উদ্ধারের বিষয়টিও তদন্ত করছে পুলিশ।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, ‘বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা জানা যাবে।