
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২২:৪৯

ফরিদপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিচ্ছে পুলিশ। ছবি: সময় সংবাদ
ফরিদপুরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির (৫০) মরদেহ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল পেয়ে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের টেপাখোলা ব্রিজের নিচ থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, রাত ৮টার দিকে শহরের সিএন্ডবি ঘাট সড়কের টেপাখোলা ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ এ ফোন দেন স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান শিকদার জানান, ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া যায়। তবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
প্রাসঙ্গিক: