
গাইবান্ধায় মা-ছেলের মরদেহ উদ্ধার
বাংলাদেশ
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৪

বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৬। ছবি: সংগৃহীত
খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৬। তবে অভিযানের সময় পালিয়ে গেছেন তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান (২৬)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সদর থানার পশ্চিম টুটপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল মৃত নওয়াব আলী সিকদারের বাড়ির পুরোনো রান্নাঘর থেকে পিস্তল ও ম্যাগাজিনটি উদ্ধার করে।
এসআরবি ফোর্সেস জানায়, উদ্ধার করা অস্ত্রের পাশ থেকে একটি মোবাইল ফোনও পাওয়া গেছে। ফোনটি পরীক্ষা করে ধারণা করা হচ্ছে, অস্ত্র ও ফোনটি খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজানের। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান তিনি।
উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পলাতক সিজান টুটপাড়া এলাকার মৃত শাহজাহান সিকদারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধার করা আলামত খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাসঙ্গিক: