
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত ২
বাংলাদেশ
প্রতিবেদক ঝালকাঠি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৭:০

ঝালকাঠির রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লা গ্রেফতার। ছবি: সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে পরিবারের সদস্যদের জিম্মি করে ছাত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আলী হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ছোট কৈবর্তখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ নভেম্বর দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি আলী হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ মামলায় শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই এলাকার দশম শ্রেণির ছাত্রীকে ২০২২ সালের ২৮ অক্টোবর অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ হাওলাদার জানান, গ্রেফতার আলী হোসেন মোল্লাকে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
প্রাসঙ্গিক: