
জাইমা রহমানের জন্মদিনে ৬০০ ছাত্রীকে সাইকেল উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৬:২০

রোববার (২৫ অক্টোবর) রাজধানীতে নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
দেশের আদালতে মামলাজট কমাতে গুণগত ও মানসম্পন্ন বিচারক নিয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীতে নিজ কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, দেশে ধনীদের পারিবারিক মামলার ব্যস্ততার কারণে দরিদ্রদের অনেক সময় ন্যায় বিচার পেতে বিলম্ব হয়। বলেন, পারিবারিক ও সামাজিকভাবে অনেক তুচ্ছ ঘটনায় মামলা দায়ের করার কারণেও মামলাজট বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের ছুটি কমানোর বিষয়টি বিবেচনার জন্য প্রধান বিচারপতিকে অনুরোধ করা হয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, সেই সাথে মামলাজট কমাতে গুণগত মানসম্পন্ন বিচারক নিয়োগও প্রয়োজন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আবেগ নয় আইনি প্রক্রিয়াই সমাধান হওয়া উচিত গাজীপুরের মাদ্রাসায় শিশু শিক্ষার্থী হেনস্তার অভিযোগের ঘটনাটি।
মাদ্রাসার শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় সৃষ্ট উত্তেজনা আইনিভাবে সমাধানের তাগিদ দিয়ে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেয়ারও কথা জানান।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আরও বলেন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আচরণ আরও দায়িত্বশীল হওয়া উচিত। একইসঙ্গে আইনও নিজের হাতে তুলে নেয়া যাবে না। কোনো ঘটনার পর আবেগ দিয়ে বিবেচনা না করে, আইনি পথে সমাধান করা উচিত। এতে সামাজিক বিশৃঙ্খলা কমে আসবে।