
জমি নিয়ে বিরোধের জেরে প্রাথমিকের শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৮:৪৭

বাংলাদেশ পুলিশ
বাংলাদেশ পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌহিদ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার (দুদক-এ সংযুক্ত এবং সুপারনিউমারারি পুলিশ সুপার) এ. কে. এম মাহবুবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ এনামুল হক-কে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় আগামী ২৯ অক্টোবর থেকে তারা বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত হবেন।