
রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ‘ইসলামী মাহাজ’ প্রধান গ্রেফতার
প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ২০:২৮

প্রতীকী ছবি
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকায় ওই পুকুরে গোসল করতে নেমে তাদের মৃত্যু হয়।
মৃত শিশুরা হলো: স্বর্ণা রানী দাস (৭) ও রূপা রানী দাস (৪)। তাদের বাড়ি একই এলাকায়। তাদের মধ্যে স্বর্ণা চর আমানুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে একসঙ্গে গোসল করতে নামে ওই দুই শিশু। একপর্যায়ে তারা পানিতে ডুবে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান।
তিনি জানান, এ ঘটনায় চরজব্বার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।