
সেনা ও ভারী সরঞ্জাম পরিবহনে সক্ষমতা বাড়াবে এলসিটি : সহকারী নৌবাহিনী প্রধান
প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৭:১৬

পুলিশের গাড়ি ভাঙচুরের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর ও দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার পর সেই ভিডিও নিজেদের ফেসবুক আইডিতে শেয়ার করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রঘুনাথপুর চরপাড়া সড়ক থেকে লাঠিসোটা হাতে একটি মিছিল নিয়ে রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় পৌঁছায় ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। এরপর সেখানে টহল ডিউটিতে থাকা একটি পুলিশের পিকআপভ্যান ভাঙচুর করে। এ সময় সদর থানার এসআই মো. ফুলমিয়া ও এক কনস্টেবলকে মারধর করে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যায়।
ঘটনার পর থেকে ওই এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল থেকে অতর্কিতভাবে হামলা চালিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারপিট করে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।