
মেরিন ড্রাইভে অবৈধ স্থাপনানোটিশ উপেক্ষা, শেষ পর্যন্ত ভাঙল চারতলা ভবন
প্রতিবেদক, গোপালগঞ্জ
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ৯:৫৩

গোপালগঞ্জে নারীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে সাত কেজি গাঁজা জব্দের দাবি করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এর একটি দল।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পুলিশ লাইন্স বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: নাজমা খানম (৩৫) এবং রাজু মোল্লা (৩৮)। উভয়ের বাড়ি গোপালগঞ্জ সদর পৌরসভার মিয়াপাড়া কবরস্থান রোড এলাকায়।
এসআরবি-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআরবির একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়।
এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের খুলনাগামী লেনে আদি মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং তাদেরকে শিকার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।