
জমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই বৃদ্ধকে দাফন!
প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ২২:২৬

চোরাই পণ্যসহ আলেয়া বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় হারানো মোবাইল ফোন খুঁজতে গিয়ে চোরাই পণ্যের কারবার করা স্বামী-স্ত্রীর সন্ধান পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে তাদের কাছে মোবাইল ফোনসহ ৪৭টি পণ্য পাওয়া যায়। স্বামী পালিয়ে গেলেও স্ত্রীকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) ভোরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম আলেয়া বেগম। তিনি ওই এলাকার খায়েশ মিয়ার স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, কয়েকদিন আগে একটি মোবাইল ফোন হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন এক ব্যক্তি। সেই মোবাইল ফোন খুঁজে বের করতে প্রযুক্তি মাধ্যমে লোকেশন দেখা যায় উপচাপাড়ায় এক বাড়িতে। খোঁজ নিয়ে জানা যায়, বাড়িটি খায়েশ মিয়া নামক এক ব্যক্তির। তিনি চোরাই মোবাইল ফোনসহ নানান পণ্য বিক্রি করে থাকেন।
ওসি আরও জানান, তার স্ত্রীও এতে জড়িত। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করে ১৪টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ১০টি বাটন মোবাইল ফোন, একটি ট্যাব, ১৩টি টর্চলাইট, পাঁচটি ঘড়ি ও চারটি পাওয়ার ব্যাংক পাওয়া যায়। খায়েশ মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী আলেয়া বেগমকে আটক করা হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আলেয়া বেগম জিজ্ঞাসাবাদে জানান- চোর, ছিনতাইকারী ও মাদকাসক্তদের কাছ থেকে তারা কম দামে মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য কিনতেন। পরে লাভ পেলে বিক্রি করে দিতেন। এর মধ্যে কিছু পণ্য তাদের কাছে টাকার বিনিময়ে বন্ধক দেয়া যেত।’