
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজন গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২:৫২

প্রতীকী ছবি
নড়াইল সদরে চার দিন ধরে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ করা মামলার তিন যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) আদালত তাদের কারাগারে পাঠানো আদেশ দেন।
এর আগে ১০ নভেম্বর ভুক্তভোগী তরুণী সদর থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই যুবক হলেন- নড়াইল সদরের চিলগাছা রঘুনাথপুর গ্রামের খায়রুল শেখের ছেলে মো. আল আমিন শেখ ওরফ সাব্বির (২২) এবং একই উপজেলার মূলদাইড় গ্রামের আব্দুর সাত্তার মোল্যার ছেলে নূরনবী (২৮)।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে গত ৪ নভেম্বর বিকেলে তরুণী সদর উপজেলার নিজ বাড়ি থেকে বের হন। সঙ্গে টাকা না থাকায় বাড়ির সামনের রাস্তায় গিয়ে বড় ভাইয়ের বন্ধু সাব্বিরকে ফোন করে নিজের সমস্যার কথা জানান ওই তরুণী। পরে সাব্বির কৌশলে তরুণীকে একই উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের বন্ধু বিপ্লবের ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে সেদিন রাতে ভয়ভীতি দেখিয়ে সাব্বির তাকে একাধিকবার ধর্ষণ করেন।
পরদিন ৫ নভেম্বর রাতে সাব্বির ও বিপ্লব ওই তরুণীকে পাশের একটি গ্রামের আরেক বন্ধু নূর নবীর বাড়িতে রেখে আসেন। অভিযোগ অনুযায়ী, ওই দিন রাতে নূর নবীও তাকে একাধিকবার ধর্ষণ করেন। এতে অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে তাকে নূরনবির বাড়ি থেকে আবার বিপ্লবের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে আটকে রেখে ৬ নভেম্বর রাতে বিপ্লবও তাকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে সুযোগ পেয়ে ওই তরুণী মুঠোফোনে ঘটনাটি তার ভাইকে জানান। এরপর ৭ নভেম্বর ভোরে অভিযুক্তরা তাকে একই উপজেলার অন্য একটি এলাকায় নিয়ে যান। সেখান থেকে ৮ নভেম্বর মধ্যরাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।
সদর থানার পরিদর্শক(তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ভুক্তভোগী বাদী হয়ে গত ১০ নভেম্বর মামলা দায়ের করেন। ওই দিনই দুপুরে সাব্বিরকে এবং মঙ্গলবার গভীর রাতে নূর নবীকে গ্রেফতার করা হয় তাদের নিজ বাড়ি থেকে।
এ ঘটনায় নূর নবী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান এর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্য এক আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।