
অটোরিকশার জন্য নতুন বিধিমালা ঘোষণা, চলবে না যেসব সড়কে
প্রতিবেদক, নড়াইল
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৪:৫১

এক প্রকৌশলীর বাসার জিনসপত্র তছনছ করে লুটপাট চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। ছবি: সময় সংবাদ
নড়াইল পৌর শহরে প্রকৌশলীর বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় বাড়ি থেকে প্রায় কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
রোববার (১ নভেম্বর) ভোররাতে শহরের ভাদুলিডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রকৌশলী মানিক বিশ্বাস সদর পৌর এলাকার ভাদুলিডাঙ্গা এলাকার মৃত সুধির কুমার বিশ্বাসের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার ভোররাতে ২তলা বিশিষ্ট বাড়ির উত্তর পাশের একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মুখোশধারী ৬ থেকে ৭ জনের একটি ডাকাত দল। এরপর বাড়ির সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করেন তারা। এ সময় বাড়িতে থাকা সদস্যদের আনুমানিক ৩০ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় এক লাখ টাকা ও একটি দামি ক্যামেরা লুট করে নিয়ে যায় ডাকাতরা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেফতারে আমরা তৎপর আছি। মামলা দায়েরসহ পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।