
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজন গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৭:৪

হত্যাকাণ্ডের পর পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে। ছবি: সময় সংবাদ
নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের এলোপাতাড়ি বটির কোপে আফসার শেখ (৭০) নামে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। ঘটনার পর ছেলে পালিয়ে গেলেও জিজ্ঞাসাবাদের জন্য আফসার শেখের স্ত্রী ও পুত্রবধূকে হেফাজতে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আফসার শেখ ওই গ্রামের মৃত হোসেন শেখের ছেলে। অভিযুক্ত ছেলের নাম খায়রুল শেখ (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াত। টাকা না পেয়ে মাঝেমধ্যেই সে বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি চুরি করত। খায়রুলের মাদকাসক্তি ও চুরি করার অভ্যাসের জেরে সম্প্রতি সামাজিক সালিশের মাধ্যমে তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। বৃহস্পতিবার সকালে সেই স্ত্রীকে নিয়ে বাড়িতে ফেরে খায়রুল।
দুপুরে বাবা আফসার শেখের সঙ্গে খায়রুলের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে খায়রুল ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় খায়রুলের মা ও স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের পরপরই খায়রুল পালিয়ে যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘খায়রুল নেশাগ্রস্ত ছিল। সে বাবাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খায়রুলের মা ও স্ত্রীকে থানা হেফাজতে নেয়া হয়েছে। অভিযুক্ত খায়রুলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’