নড়াইলে তরুণীকে ধর্ষণের অভিযোগে ২ যুবক কারাগারে
নড়াইল সদরে চারদিন ধরে আটকে রেখে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ওই তরুণী। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত ওই মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ১০ নভেম্বর ভুক্তভোগী তরুণী সদর থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন।
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৫:৫২