
কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ

আশুগঞ্জ বাজারে সংঘর্ষ। ছবি: সংগৃহীত
টিকটক ভিডিওতে নেতিবাচক কমেন্ট করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) টিকটকের ভিডিওতে কমেন্টস করাকে কেন্দ্র করে আশুগঞ্জ উপজেলা সোহাগপুর গ্রামের আবির হাটি ও নাগর বাড়ির দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও বিরোধ সৃষ্টি হয়। এ সময় দুই যুবকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি সমাধানের জন্য শনিবার সকালে আশুগঞ্জ বাজারে পুলিশ ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়।
সেখানে বিরোধ নিষ্পত্তি হলেও বৈঠক শেষে পুলিশ চলে যাওয়ার পর দুপুরের দিকে দুই পক্ষ দুই দলে বিভক্ত হয়ে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আশুগঞ্জ পুরো বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায়। বাজারে থাকা মানুষেরা ছুটতে থাকে। দফায়-দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়। পরে পুলিশ এসে কয়েক দফা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, টিকটকে কমেন্টস করা নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। সালিশ বৈঠক মীমাংসাও করা হয়। বৈঠক শেষে পুলিশ চলে আসলে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় আশুগঞ্জ বাজারে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।