
গুপ্ত শুধু জামায়াত-আওয়ামী লীগে নয়, বিএনপিতেও আছে: মীর শাহে আলম
প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৭:৪৭

শিশু ফারিয়া। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফারিয়ার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চাতলপাড়ের মেঘনার তীরে শিশু ফারিয়ার মরদেহ ভেসে উঠে।
এর আগে গত মঙ্গলবার (২০অক্টোবর) দুপুর ১২টার দিকে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় শিশু ফারিয়া। সে চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের সাখাওয়াত মিয়ার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ফারিয়া তার চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের মেঘনা নদীতে গোসল করতে যায়। এ সময় হঠাৎ করে সে স্রোতের পানিতে নদীতে তলিয়ে যায়। এ সময় তার সাথে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তারা বয়সে ছোট হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করতে পারেননি।
একপর্যায়ে ফারিয়ার সঙ্গে থাকা শিশুরা তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে স্বজন ও এলাকাবাসী নদীতে নেমে শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম সারাদিন চেষ্টা করে ও মরদেহ উদ্ধার করতে ব্যর্থ হয়। অবশেষে বৃহস্পতিবার সকালে চাতলপাড়রের ফকিরদিয়া নামক স্থানে তার মরদেহ ভেসে উঠে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।