
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পড়ে ছিল যুবকের মরদেহ, পরিচয় জানে না কেউ
প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬:৪

সরাইলের সংঘর্ষস্থলে পুলিশ। ছবি: প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে ১৫ থেকে ২০ জনের আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বড্ডাপাড়া এলাকায় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ২ পক্ষের লোকজনের হাতে টর্চ লাইট ছিল।
সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূইয়া বলেন, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ১৫-২০ জনের মতো আহত হয়েছে বলে শুনেছি। তবে তাদের পরিচয় জানতে পারিনি। দুই পক্ষের মধ্যে এখনও উত্তেজনা আছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলেও ওসি জানান।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার ইকিন আলীর ছেলে আলমগীর গ্রামের একটি জমি থেকে গরুর ঘাস কাটতে যান। সেখানে জাহের মিয়ার ছেলে ফারুক ও হুমায়ুনের সঙ্গে ঘাস কাটা নিয়ে বিবাদ শুরু হয়। পরে এই বিবাদ, দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়।