
মাছ ধরার উৎসবে বজ্রপাত, একসঙ্গে দাফন ৬ শিশু-কিশোরের

দীর্ঘদিন থেকে বানর দিয়ে খেলা দেখিয়ে আসছিলেন তারা। ছবি: সময় সংবাদ
পটুয়াখালীর কলাপাড়ায় ৪ টি পাহাড়ি বন্য বানরসহ ৪ বাজিকরকে আটক করেছেন অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১ টার দিকে বনবিভাগের সহায়তায় শহরের ব্রিজ সংলগ্ন স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
উদ্ধার বানরগুলোর এক একটির বয়স ১৫ থেকে ২০ বছরের মতো হতে পারে।
আটক ব্যক্তিরা হলেন- চট্টগ্রামের মিরসরাইয়ের মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) ও মো. কামরুল (৫০)। তারা দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব বানর দিয়ে খেলা দেখিয়ে আসছিলেন।
বন্যপ্রাণী সংরক্ষণ করবেন না-এমন মর্মে মুচলেকা দিলে বনবিভাগের কর্মকর্তারা তাদের ছেড়ে দেন।
অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানরসহ তাদের আটক করা হয়। বন বিভাগের সহায়তায় বানরগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০২৬ অনুযায়ী লাইসেন্স ব্যতীত যে কোনো বন্যপ্রাণী শিকার, লালন-পালন, আবদ্ধ রাখা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।