
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজন গ্রেফতার
বাংলাদেশ
প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ৮:৩১

টাঙ্গাইলের মির্জাপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার উয়ার্শী ইউনিয়নের মৈশামূড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার মো. সবুজ (৪৫) জেলার দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের পুটিয়াজানি গ্রামের গাজী মিয়ার ছেলে। সে মির্জাপুরেরর মৈশামুড়া বাজারে ফটোকপি ও স্টেশনারির দোকান পরিচালনা করেন এবং ওই দোকানেই তিনি কয়েকজন প্রাথমিকের শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান।
জানা যায়, স্কুল ছুটির পর প্রাইভেট পড়তে শিশুটিসহ তার দুই ছেলে সহপাঠী অভিযুক্তের দোকানে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেটের নির্ধারিত সময় অতিবাহিত হলেও নির্যাতিতা বাড়িতে ফিরে না। পরে তার মা খোঁজ নিতে দোকানে যান। সেখানে গিয়ে দোকানের শাটার বন্ধ দেখতে পান। পরে শাটার খুলে ভেতরে নিজের মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান।
এসময় শিশুটি দোকান থেকে বেরিয়ে মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এবং জানায়, তাকে ধর্ষণ করা হয়েছে।
মেয়ের কাছ থেকে এমন অভিযোগ শোনার পর মা আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে অভিযুক্ত সবুজকে আটক করেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীযরা এঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। নারী ও শিশু আইনে মামলা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, গেল সোমবার (৯ নভেম্বর) উপজেলার নতুন কহেলা গ্রামে ‘নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে তপন সরকার নামের এক শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এসব ঘটনাকে কেন্দ্র করে পুরো উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এর আগে গেলো ৩১ অক্টোবর টাঙ্গাইল পৌর শহরের কালিবাড়ি একটি ভবনে নিয়ে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ করেছে এবং কান্না করায় শিশুটির নাক মুখ থেতলে দিয়েছেন এক বখাটে যুবক। পরে বখাটে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।
প্রাসঙ্গিক: