
সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০:৪৮

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছর বয়সী এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। শিশুটিকে উন্নত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৫টার দিকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি শিশুটিকে চকলেট ও টাকার লোভ দেখিয়ে ফতুল্লার চানমারী এলাকা থেকে শিবু মার্কেট এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। বিকেলে অজ্ঞাত এক নারী শিশুটির শারীরিক অবস্থা দেখে ধর্ষণের সন্দেহ হলে শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রেখে যান।
বিষয়টি নিশ্চিত করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক আবুল বাসার বলেন, বিকেলে নারী শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যান। পরে আমরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেই এবং বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে জানাই। পরে পুলিশ এসে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন সময় সংবাদকে জানান, খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনার বিষয়ে খোঁজ-খবর নেয়। পরে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন্য সন্ধ্যায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, শিশুটির বাবা অন্ধ এবং মা শ্রবণপ্রতিবন্ধী (বধির), যিনি পেশায় ভিক্ষুক। শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করা হয়েছে বলে জানতে পেরেছি। শিশুটি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে। তার মা-ও হাসপাতালে আছে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয় নি। তবে আমরা বিষয়টি তদন্ত করছি এবং ধর্ষণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছি।