
হাইকোর্টে জামিন জালিয়াতি, তিন আইনজীবীকে ১৫ দিনের নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৯:২৪
নিহত তৌফিক হোসেন। ছবি: সংগৃহীত
গাজীপুরে শ্রমিক আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হামলায় গুরুতর আহত তৌফিক হোসেন নামে যুবক মারা গেছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার গাজীপুরের বাংলা বাজার এলাকায় পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ছবি তুলছিলেন তৌফিক। এ সময় তার ওপর হামলা করেন শ্রমিকরা।
প্রথমে গাজীপুরে চিকিৎসা দেয়া হলেও পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নেয়া হয়। নিহত তৌফিকের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করীম ভূঁইয়া বলেন, শ্রমিকদের আঘাতেই তিনি আহত হয়েছেন। পুলিশ তাকে গুলি করেনি বা মারধরও করেনি। বিজিবিও তার ওপর কোনো হামলা চালায়নি।