
মহেশখালীর এলএনজি টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৬:১২

দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের ২৯টি ওয়ার্ডে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি এখনো আশঙ্কাজনক।
বুধবার (৪ নভেম্বর) নগর ভবন অডিটোরিয়ামে ‘বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ-২০২৬’-এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানায় ডিএসসিসি।
গত ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পরিচালিত এই জরিপে যুক্ত ছিলেন ডিএসসিসি ও স্বাস্থ্য অধিদফতরের ৩৬ জন মাঠকর্মী।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের ২ হাজার ২৫৫টি বাড়িতে অনুসন্ধান চালানো হয়। প্রতিটি ওয়ার্ড থেকে গড়ে ৩০টি করে বাড়ির নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০৩টি বাড়িতেই মিলেছে এডিস মশার লার্ভা ও পিউপা।
পরিসংখ্যান অনুযায়ী, স্বতন্ত্র বাড়িতে সবচেয়ে বেশি, ৩১ দশমিক ৩৭ শতাংশ লার্ভা পাওয়া গেছে। গত বছর যে ওয়ার্ডগুলো বেশি ঝুঁকিপূর্ণ ছিল, নিবিড় কার্যক্রমের কারণে এবার তালিকায় সেগুলোর উন্নতি হয়েছে।
এ ছাড়া নতুন যেসব ওয়ার্ড ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে, সেগুলোতে এখন বিশেষ প্রাধান্য দিয়ে মশকবিরোধী জোরদার অভিযান চালানো হচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, চলতি বছর ঢাকা মহানগর দক্ষিণে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা শূন্যে রাখতে কাজ করছে সিটি করপোরেশন। ডেঙ্গুতে একজন রোগীরও মৃত্যু হোক, তা আমরা চাই না। এ লক্ষ্য সামনে রেখেই ঢাকায় প্রথমবারের মতো বিশেষ এডিস মশার লার্ভা জরিপ পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, দরকার নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।