
কোহলির ঝড়ো ইনিংসে নিউজিল্যান্ডকে উড়িয়ে ভারতের জয়
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৬:৪৫

থমাস ডুলি ও তপু বর্মণ। ছবি: সংগৃহীত
বাংলাদেশের ফুটবলে অধিনায়ক মানেই সাধারণত জামাল ভূঁইয়া। তবে সাফ চ্যাম্পিয়নশিপের আগে অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। আগামীকাল (৫ নভেম্বর) ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তপু বর্মণ। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া ম্যানেজার আমের খান।
টুর্নামেন্টের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বুধবার (৪ নভেম্বর) কোচ থমাস ডুলির সঙ্গে উপস্থিত ছিলেন তপু। সেখানে তাকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন সাফের মিডিয়া ম্যানেজার জিগমে দর্জি। তবে পুরো টুর্নামেন্টে তপুই অধিনায়ক থাকবেন কি না, তা পরিষ্কার করেননি কোচ।
ডুলি বলেন, ‘আমাদের দলে তিন জন রয়েছে অধিনায়ক হওয়ার মতো। তপু আগেও অধিনায়কত্ব করেছে। সে অধিনায়ক হতেই পারে।’
অধিনায়কত্ব নিয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই উল্লেখ করে ডুলি আরও বলেন, ‘এক ম্যাচে একজন, আরেক ম্যাচে আরেকজন হতে পারে। আমাদের দলে একাধিক অধিনায়ক রয়েছেন।’
২০১৮ সালের পর আবার ঢাকায় সাফ খেলতে পেরে উচ্ছ্বসিত তপু। তার আশা, ‘এবার আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সেটা বাস্তবায়ন করতে চাই।’
ভুটান ম্যাচে হামজা চৌধুরীকে না পেলেও ভালো শুরুর প্রত্যাশা তপুর। তিনি বলেন, ‘আমরা অবশ্যই কাল হামজাকে মিস করব। ভুটানের বিপক্ষে ভালো শুরু করে আমরা হামজাকে সুন্দর ক্ষেত্র দিতে চাই।’