
বগুড়ায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৩:৬

আজারবাইজান প্রেসিডেন্টের নৈশভোজে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির | ছবি: MoFA
এশিয়ার দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও আস্থা বৃদ্ধি নিয়ে কাজ করা সংস্থা কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ) সপ্তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ অক্টোবর)।
সিআইসিএ শীর্ষ সম্মেলন ঘিরে এশিয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক-কূটনৈতিকরা আজারবাইজানের রাজধানী বাকুতে জড়ো হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় গুলুস্তান প্রাসাদে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক জমকালো নৈশভোজ আয়োজন করেন। ওই আয়োজনে অংশ নিয়ে মর্যাদাপূর্ণ অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এদিকে, বৃহস্পতিবার বাকু কনভেনশন সেন্টারে সিআইসিএ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের দ্বি-পক্ষীয় বৈঠকও চলমান থাকবে।