
বগুড়ায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র আটক
মহানগর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২২:৪১

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফেরেন বলে নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।
তিনি বলেন, ‘তিনি চিকিৎসা শেষে দেশে ফিরলেন। সঙ্গে ভাবি আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসির আব্বাসও রয়েছেন।’
দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। পরে ১৬ সেপ্টেম্বর ফলোআপ চিকিৎসার জন্য মালয়েশিয়া যান তিনি। মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন।
গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ মস্তিকে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস। এরপর মস্তিকে অস্ত্রোচপার করে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে জরুরি ভিত্তিতে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে দেড় মাস চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।