
পাবনায় আলোচিত দাদি-নাতনি হত্যার বিচারকাজ চূড়ান্ত পর্যায়ে
প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৩:২৭

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশ। ছবি: সময় সংবাদ
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে আদালত প্রাঙ্গনে স্লোগান দেয়ায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা: সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে আইভীর 'জয় বাংলা' স্লোগানের প্রতিবাদে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।
আইভীর কর্মকাণ্ডের প্রতি ক্ষোভ ও নিন্দা জানিয়ে তাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘সাবেক মেয়র আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমাতে দিয়েছি। আপনি যদি নিষিদ্ধ স্লোগান দিয়ে নারায়ণগঞ্জকে উত্তপ্ত করতে চান তাহলে আপনার হোয়াইট হাউসের বাড়ির একটা ইটও থাকবে না। একজন ভারতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আপনিও কিন্তু ভালো থাকবেন না।’
সমাবেশ শেষে জাতীয়তাবাদী আইনজীবী নেতৃবৃন্দ ও সদস্যরা আদালত চত্ত্বরে বিক্ষোভ মিছিল করেন।
উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় গতকাল মঙ্গলবার আদালতে হাজির হয়ে পুনরায় জামিন পান সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। জামিন পাওয়ার পর ফিরে যাওয়ার সময় আদালত চত্বরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেন আইভী ও তার অনুসারিরা।
এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রচার হয়।